শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অজিত দোভাল: দুর্বল শাসনব্যবস্থাই পতনের মূল কারণ

    অজিত দোভাল: দুর্বল শাসনব্যবস্থাই পতনের মূল কারণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মন্তব্য করেছেন যে রাষ্ট্র গঠনে কার্যকর শাসনব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও জানিয়েছেন, দুর্বল শাসনব্যবস্থা প্রায়শই দেশের সরকারের পতনের কারণ হিসেবে কাজ করে।

    শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া এক বক্তব্যে অজিত দোভাল এ কথা বলেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

    তিনি বলেন, রাষ্ট্র গঠনে এবং রাষ্ট্রকে সুরক্ষিত করা ও তার লক্ষ্য অর্জনে শাসনব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি এটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণেও সহায়তা করে।
     
    ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, শাসনব্যবস্থার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক সচেতন এবং উচ্চাকাঙ্ক্ষী। রাষ্ট্রের কাছে তারা আরও বেশি প্রত্যাশা করে। ফলে রাষ্ট্রেরও তাদের সন্তুষ্ট রাখতে হয়।
     
    তিনি বলেন,

    • দুর্বল শাসনব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালসহ কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পতনের পেছনেও এমন দুর্বল শাসনব্যবস্থার প্রভাব ছিল।

     
    অজিত দোভাল বলেন, একটি জাতির শক্তি নিহিত থাকে শাসনব্যবস্থার ওপর। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন।
     
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারত এখন এক নতুন কক্ষ পথে প্রবেশ করছে, নতুন ধরনের শাসনব্যবস্থা, সামাজিক কাঠামো, এবং বৈশ্বিক ব্যবস্থা।
     
    তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে, তা গভীর প্রভাব ফেলছে। সামনে আরও পদক্ষেপ আসতে পারে।’


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন