শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • স্বাধীনতা রক্ষায় দৃঢ় অবস্থানে তাইওয়ান

    স্বাধীনতা রক্ষায় দৃঢ় অবস্থানে তাইওয়ান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি কখনোই মেনে নেবে না তাইওয়ান। দেশটি নিজের স্বাধীনতা ও গণতন্ত্র অটুট রাখবে এবং আত্মরক্ষার দৃঢ় সংকল্পে কোনোভাবেই আপস করবে না। শুক্রবার (৩১ অক্টোবর) তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং এসব মন্তব্য করেছেন, জানায় অ্যাসোসিয়েট প্রেস।

    উত্তর তাইওয়ানের হুকৌ সামরিক ঘাঁটিতে সৈন্যদের উদ্দেশে বক্তৃতাকালে প্রেসিডেন্ট লাই বলেন, শক্তিই প্রকৃত শান্তি নিশ্চিত করতে পারে। আগ্রাসনের দাবিতে নতি স্বীকার করে সার্বভৌমত্ব ত্যাগ করলে কখনো শান্তি আসবে না। তাই মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে আমাদের বর্তমান অবস্থা বজায় রাখতে হবে। একীকরণ বা আগ্রাসনের যেকোনো প্রচেষ্টার কঠোর বিরোধিতা করতে হবে।

    তিনি আরও বলেন, আমরা ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করি, কারণ আমরা চিরকাল আমাদের মুক্ত ও গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা রক্ষা করব।তাইওয়ানের কোনো প্রধান রাজনৈতিক দলই বেইজিংয়ের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রস্তাবকে সমর্থন করে না।

    তাইওয়ানকে দখলে আনতে ‘বলপ্রয়োগের পথ’ সিদ্ধান্ত থেকে একেবারে ইস্তফা দিচ্ছে না বলে চলতি সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সম্প্রতি ‘শান্তিপূর্ণ একীকরণ’ প্রচারণা চালালেও চীনা কর্মকর্তারা এবার অনেক কঠোর ভাষায় মন্তব্য করেছেন।

    চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর লাই-এর বক্তব্যের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন