শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজা ইস্যুতে জার্মানি ও তুরস্কের বিতর্ক

    গাজা ইস্যুতে জার্মানি ও তুরস্কের বিতর্ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যাকে ‘অজ্ঞ ও উদাসীন’ হিসেবে তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। দায়িত্ব নেওয়ার পর মের্জের প্রথম তুরস্ক সফরে দুই ন্যাটো মিত্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধের ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আঙ্কারায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মের্জকে উদেশ্য করে এই মন্তব্য করেছেন এরদোয়ান।

    সংবাদ সম্মেলনে মের্জ বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকেই ইসরায়েলের পাশে রয়েছে জার্মানি। তিনি মনে করেন ইসরায়েল তার ‘আত্মরক্ষার অধিকার’ প্রয়োগ করছে। হামাস যদি বন্দিদের ছেড়ে দিয়ে অস্ত্র ত্যাগ করত তবে অসংখ্য প্রাণহানি এড়ানো যেত।

    এ বক্তব্যের সরাসরি বিরোধিতা করে এরদোয়ান বলেন, হামাসের কাছে কোনো বোমা বা পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ইসরায়েলের কাছে সবই আছে। তারা সেগুলো ব্যবহার করে গাজায় হামলা চালাচ্ছে, এমনকি গতরাতেও তারা গাজায় হামলা চালিয়েছে।’

    তিনি প্রশ্ন তোলেন, ‘জার্মানি কি এগুলো দেখে না? জার্মানি কি গাজার ওপর এই হামলা ও অবরোধ লক্ষ্য করছে না? ইসরায়েল সবসময় গাজাকে ক্ষুধা ও গণহত্যার মাধ্যমে দমন করার চেষ্টা করছে।’

    এরদোয়ানের তীক্ষ্ণ যুক্তিতে মের্জ ইসরায়েলের কর্মকাণ্ডের কিছুটা সমালোচনা করলেও ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার এড়িয়ে গেছেন। এক্ষেত্রে ইসরায়েলবিরোধী সমালোচনা যেন ইহুদিবিদ্বেষে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক করেছেন।

    এরদোয়ান বলেন, তুরস্ক ও জার্মানি একসঙ্গে কাজ করে গাজায় ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে পারে। পাশাপাশি তিনি প্রতিরক্ষা শিল্পে যৌথ প্রকল্প ও ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের যোগদানের ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন