শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সৌদিতে ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম

    সৌদিতে ওমরাহ ভিসা নিয়ে নতুন নিয়ম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরমকালের শেষে সৌদি আরবের আবহাওয়া ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে। এই কারণে দেশটিতে ওমরাহযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আরও বেশি মানুষ ওমরাহ করার সুযোগ পেতে দেশটি ওমরাহ ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

    সংবাদমাধ্যম আল-আরাবিয়া শুক্রবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেদিন থেকে এক মাসের মেয়াদ শুরু হবে।

    গত জুনের শুরুতে নতুন ওমরাহ মৌসুম শুরু হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত ৪০ লাখ বিদেশিকে ওমরাহ ভিসা দিয়েছে সৌদি। যা পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেওয়ার রেকর্ড।

    ভিসার মেয়াদ কমার নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। যদি ভিসা ইস্যুর পর ভিসাপ্রাপ্ত ব্যক্ত ৩০ দিনের মধ্যে সৌদিতে না আসেন তাহলে তার ভিসাটি বাতিল হয়ে যাবে।

    ওমরাহর ভিসার মেয়াদ কমালেও কেউ যদি সৌদিতে আসেন তাহলে তাকে ৩০ দিনের মধ্যেই সৌদি ছাড়তে হবে, এমনটি নয়। মানে ভিসায় তিন মাস থাকার অনুমতি থাকলে তিন মাসই ওই ব্যক্তি থাকতে পারবেন। শুধুমাত্র আর ওমরাহ করতে পারবেন না।

    সৌদির ওমরাহ ও ভ্রমণ কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেছেন, ঠান্ডার মাসগুলোতে সাধারণত বেশি মানুষ ওমরাহ করতে আসেন। এই সময়টায় যেন কাবায় বেশি ভিড় না হয়ে যায় তাই ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে ।

    ওমরাহ শুধুমাত্র মক্কায় করা হলেও, অনেকে ওমরাহ শেষে মদিনায় যান। সেখানে হযরত মুহাম্মদ (সাঃ)-এর কবর জিয়ারত করেন তারা।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন