শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ১৫ বছরের চেষ্টা সফল, ইরান উড়াল করল নিজস্ব কার্গো বিমান

    ১৫ বছরের চেষ্টা সফল, ইরান উড়াল করল নিজস্ব কার্গো বিমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক যুগের বেশি সময়ের চেষ্টার পর ইরান সফল হয়েছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটি সফলভাবে ‘সিমোর্গ’ নামের কার্গো বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। ইরান আশা করছে, খুব শিগগিরি এই বিমানগুলো পণ্য পরিবহণ বহরে যুক্ত হবে।

    দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা (সিএএ)-এর প্রধান হোসেইন পুরফারজানেহ মঙ্গলবার (২৮ অক্টোবর) জানান, সিমোর্গ তৈরির দেশীয়করণ প্রক্রিয়া প্রায় ১৫ বছর ধরে চলছিল। এই সফলতায় ইরান এখন বিশ্বের ২০টিরও কম দেশের মধ্যে একটি, যারা নিজস্ব নকশায় বিমান তৈরি করতে সক্ষম।

    দ্রুত, হালকা ও চটপটে বিমান হিসেবে বর্ণনা করা হয়েছে সিমোর্গকে। যার উচ্চ পণ্যবহন ক্ষমতা এবং ইরানের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নকশা রয়েছে। এজন্য এটি জরুরি চিকিৎসা পরিবহনসহ গুরুত্বপূর্ণ সেবার জন্য আদর্শ বলে মনে করা হচ্ছে।

    কর্তৃপক্ষের মতে, বিমানটি ইরানের স্থল ও নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বাড়িয়ে তুলবে। যাতে তারা সহজে দেশের বিভিন্ন ঘাঁটির মধ্যে সেনা বা সরঞ্জাম পরিবহন করতে পারে। তারা যাত্রী পরিবহনেও বিমানটি ব্যবহার করতে চায়।

    মঙ্গলবার মধ্য ইরানের শাহিন শহর এলাকার একটি বিমানঘাঁটি থেকে সিমোর্গ-এর পরীক্ষামূলক উড়ান শুরু হয়। এই অনুষ্ঠানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

    সিএএ জানিয়েছে, বিমানটিকে বিভিন্ন পরিস্থিতিতে ১০০ ঘণ্টা পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করতে হবে। যাতে এটি ইরানের বিমানবহরে যোগ দেওয়ার চূড়ান্ত অনুমতি পায়। বিমানটি প্রথম দ্রুত ট্যাক্সি টেস্ট সম্পন্ন করে মে ২০২২ সালে। এবার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

    সিমোর্গ নামটি ফারসি পুরাণ ও সাহিত্যের এক পৌরাণিক পাখি সিমোর্গ-এর নামে রাখা হয়েছে। এতে রয়েছে দুটি ২,৫০০ হর্সপাওয়ার ইঞ্জিন। এটি ৬ মেট্রিক টন পণ্য ৩,৯০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত বহন করতে পারে। এর সর্বোচ্চ টেকঅফ ওজন ২১.৫ মেট্রিক টন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন