শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ল্যুভর জাদুঘরের রত্ন-গহনা নিরাপত্তার খাতিরে ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর

    ল্যুভর জাদুঘরের রত্ন-গহনা নিরাপত্তার খাতিরে ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনের আলোয় সংঘটিত এক ডাকাতির ঘটনার পর, ল্যুভর জাদুঘরের সবচেয়ে মূল্যবান রত্নগুলো ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করেছে ফরাসি প্রশাসন।

    ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার এক বিশেষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে পুলিশ পাহারায় জাদুঘর থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত ব্যাংকে রত্নগুলো স্থানান্তর করা হয়। এখন সেগুলো সংরক্ষিত রয়েছে ব্যাংকের সবচেয়ে সুরক্ষিত ভল্টে, যা মধ্য প্যারিসে অবস্থিত ঐতিহাসিক সদর দপ্তরের ৮৫ ফুট নিচে।

    ব্যাংকের এই ভল্টে বর্তমানে ফ্রান্সের প্রায় ৯০ শতাংশ সোনার মজুদ রাখা আছে। এছাড়া লিওনার্দো দা ভিঞ্চির নোটবুকসহ বহু জাতীয় সম্পদও এখানেই সংরক্ষিত। এর মোট আনুমানিক মূল্য প্রায় ৬০০ মিলিয়ন ইউরো।

    ব্যাংক অব ফ্রান্সের তথ্যমতে, সাউটারেন নামের এই ভল্ট এমনভাবে নির্মিত, এটি যেকোনো ধরনের হামলা প্রতিরোধ করতে সক্ষম। এর প্রবেশপথে রয়েছে ৫০ সেন্টিমিটার পুরু, ৭ টন ওজনের দরজা, আগুন-প্রতিরোধী কংক্রিট ও ইস্পাত দ্বারা সুরক্ষিত। দরজার পেছনে রয়েছে ৩৫ টনের একটি ঘূর্ণায়মান কংক্রিট টাওয়ার। ফলে জোরপূর্বক প্রবেশ কার্যত অসম্ভব করে তুলেছে।

    গত রোববার মুখোশধারী একদল চোর অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে একটি শক্তিশালী জানালা ভেঙে ল্যুভরের বিখ্যাত অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। যেখানে ফ্রান্সের রাজমুকুট রত্ন প্রদর্শিত হয়। মাত্র আট মিনিটে তারা সংগ্রহ করে নিয়ে যায় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী মেরি-লুইসের নেকলেস এবং নেপোলিয়ন তৃতীয়ের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির মুকুটসহ মূল্যবান অলঙ্কার। আর এই অলংঙ্কারের বাজারমূল্য প্রায় ৮ মিলিয়ন ইউরো।

    দেশটির পুলিশ সূত্রে জানা যায়, চোরেরা একটি লরির পেছনে স্থাপন করা যান্ত্রিক মই ব্যবহার করে প্রথম তলার বারান্দায় উঠে গ্যালারিতে প্রবেশ করে এই অলংঙ্কার চুরি করে।  

    এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘আমার পূর্ণ আস্থা আছে, চোরেরা ধরা পড়বেই।’

    তবে জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফরাসি মন্ত্রীরা দাবি করেছেন, সেদিন নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কাজ করেছিল। কিন্তু ল্যুভরের পরিচালক লরেন্স ডে কারস স্বীকার করেছেন, জাদুঘরের অবকাঠামো দুর্বল ও পুরোনো।

    বুধবার (২৯ অক্টোবর) তিনি ফরাসি সংসদে জানান, যেখানে চুরির ঘটনা ঘটেছে, সেই দেয়ালের উপর নজরদারির দায়িত্বে থাকা একমাত্র নিরাপত্তা ক্যামেরাটি ঘটনার সময় ভুল দিকে ঘোরানো ছিল।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন