শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সানায়ে তাকাইচির পছন্দের ব্যাগ এখন ট্রেন্ডে, বাড়ছে চাহিদা

    সানায়ে তাকাইচির পছন্দের ব্যাগ এখন ট্রেন্ডে, বাড়ছে চাহিদা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ব্যবহৃত হ্যান্ডব্যাগ সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এর ফলে ১৪৫ বছরের পুরনো চামড়াজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘হামানো ইনকর্পোরেটেড’ আবারও আলোচনায় এসেছে।

    সাউথ চায়না মর্নিং পোস্টের বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী প্রায়ই ‘গ্রেস ডিলাইট টোট’ নামের ব্যাগটি ব্যবহার করেন। এটি সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি হলেও ওজন মাত্র ৭০০ গ্রাম। সৌন্দর্য ও ব্যবহারিকতার নিখুঁত ভারসাম্য রক্ষা করে ব্যাগটি তৈরি করা হয়েছে। প্রায় ৮৯৫ ডলার মূল্যের এই ব্যাগটির জন্য বর্তমানে হামানোতে বিপুলসংখ্যক অর্ডার জমা পড়েছে।

    কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে, অর্ডারের চাপের কারণে এপ্রিলের শেষ পর্যন্ত পণ্য সরবরাহে বিলম্ব হতে পারে। তারা গ্রাহকদের ধৈর্যের জন্য ক্ষমা চেয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর এই অপ্রচলিত পছন্দ বিশেষ করে পেশাদার মহিলাদের মধ্যে জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করছে। টোকিওর আওয়ামা গাকুইন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর কাওরি নাকানো বলেন, ‘ব্যাগটি ব্যবস্থাপক ও পেশাজীবী মহিলাদের জন্য নির্ভরযোগ্য ও বুদ্ধিমান পছন্দ। একই মানের বিদেশী ব্র্যান্ডের তুলনায় এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী।’

    তাকাইচি প্রায়শই জাপানি ডিজাইনার জুন আশিদার পোশাকও পরেন। প্রফেসর  নাকানো আরও বলেন, ‘জাপানি পোশাক ও দেশীয় ব্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রী তার দেশপ্রেম এবং জাপানি শিল্পের প্রতি সমর্থনের বার্তা দিচ্ছেন। এটি ইতিমধ্যেই ফলপ্রসূ হচ্ছে।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন