শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জাপান মনোনীত করতে যাচ্ছে ট্রাম্পকে শান্তি নোবেলের জন্য

    জাপান মনোনীত করতে যাচ্ছে ট্রাম্পকে শান্তি নোবেলের জন্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া সফরের অংশ হিসেবে টোকিও গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরটিতে পা রাখতেই ট্রাম্পকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন জাপানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

    প্রধানমন্ত্রী আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) হোয়াইট হাউসের বরাত দিয়ে টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

    হোয়াইট হাউসের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন।

    ট্রাম্পের সফর আন্তর্জাতিক ময়দানে তাকাইচির প্রথম পরীক্ষা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার দিকে গোটা বিশ্বের নজর। এই পরিস্থিতিতে সব ধরনের প্রশংসা, স্তুতি ও আপ্যায়নে ট্রাম্পকে মুগ্ধ করার চেষ্টা চালিয়েছেন তাকাইচি।

    তাকাইচি দাবি করেন, এই চুক্তি সইয়ের মাধ্যমে টোকিও-ওয়াশিংটন সম্পর্কের ‘সোনালি যুগের’ সূচনা হয়েছে।

    ট্রাম্প বলেন, জাপানের ‘সবচেয়ে শক্তিশালী পর্যায়ের’ মিত্রদের মধ্যে ওয়াশিংটন অন্যতম।

    রক্ষণশীল নেতা তাকাইচির সঙ্গে এবারই ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।

    আকাসাকা প্রাসাদের গেস্টহাউসে তাকাইচিকে ট্রাম্প বলেন, ‘(প্রধানমন্ত্রী হিসেবে) আপনার মেয়াদের একদম শুরুতে আপনার সান্নিধ্যে এসে সম্মানিত বোধ করছি।’

    ট্রাম্প জানান, তাকাইচি জাপানের ইতিহাসে সবচেয়ে সেরা প্রধানমন্ত্রীদের একজন হবেন।

    উল্লেখ্য, জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প নোবেলের প্রতি ক্রমশ মনোযোগী হয়ে উঠেছেন এবং বিশ্বজুড়ে বেশ ক’টি সংঘাতের অবসান ঘটানোর দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা এই ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন না।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন