শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মাসাই মারা ন্যাশনাল পার্কের কাছে বিমান দুর্ঘটনা, আরোহী নিরাপত্তা অনিশ্চিত

    মাসাই মারা ন্যাশনাল পার্কের কাছে বিমান দুর্ঘটনা, আরোহী নিরাপত্তা অনিশ্চিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার দেশ কেনিয়ার উপকূলীয় এলাকা দিয়ানি থেকে উড্ডয়ন করা যাত্রীবাহী একটি ছোট বিমান মাসাই মারা ন্যাশনাল পার্কের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে।

    দুর্ঘটনায় বিমানে থাকা ১২ আরোহীর সবাই নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, মঙ্গলবার মাসাই মারা ন্যাশনাল পার্কের কিচওয়া টেম্বো নামের একটি বেসরকারি বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের সব আরোহী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    এক বিবৃতিতে কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) বলেছে, ‘বিমানেটিতে ১২ জন আরোহী ছিলেন।’

    বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ জানতে দেশের বিভিন্ন সরকারি সংস্থা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য বিবৃতিতে জানানো হয়নি।

    এর আগে, গত আগস্টে রাজধানী নাইরোবির উপকণ্ঠে চিকিৎসা সহায়তা সংস্থা অ্যামরেফের একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও আরও দুজন আহত হন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন