শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • খরচ কমাতে অ্যামাজন ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে

    খরচ কমাতে অ্যামাজন ৩০ হাজার কর্মী ছাঁটাই করবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন আরও ৩০ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে। খরচ কমানো এবং অতিরিক্ত নিয়োগের ভার সামলানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

    যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে ২০২২ সালের পর এটি কোম্পানির সবচেয়ে বড় চাকরি সংকোচন হবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    বার্তাসংস্থাটি বলছে, করপোরেট খরচ কমাতে এবং মহামারির সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামাল দিতে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। মঙ্গলবার থেকেই প্রায় ৩০ হাজার করপোরেট কর্মীকে ছাঁটাই শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

    বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র ব্লুমবার্গকে এ তথ্য নিশ্চিত করেছে।

    অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার। সেই তুলনায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করাটা ছোট অংশ বলে মনে হলেও এটি করপোরেট পর্যায়ের মোট কর্মীর (৩ লাখ ৫০ হাজার) প্রায় ১০ শতাংশ।

    ২০২২ সালের শেষের দিকে প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় কর্মীসংকোচন। অবশ্য অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

    রয়টার্স বলছে, গত দুই বছরে অ্যামাজন বিভিন্ন বিভাগে ছোট পরিসরে একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে ডিভাইস, কমিউনিকেশন ও পডকাস্ট বিভাগও রয়েছে। নতুন দফার এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ।

    সূত্র জানায়, সোমবার থেকেই সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারদের কর্মী ছাঁটাই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার সকালে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের নোটিশ পাঠানোর পর তারা সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন