শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত

    গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮ ফিলিস্তিনি নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিরতির মধ্যেও গাজায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৭ অক্টোবর) জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের গণহত্যা অভিযানে কমপক্ষে ৬৮,৫২৭ জন নিহত এবং ১,৭০,৩৯৫ জন আহত হয়েছে।

    ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরজুড়েও তাণ্ডব অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় গত রাতে অভিযান চালিয়ে ৪০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা কমপক্ষে ৯ হাজার ফিলিস্তিনি 'নিখোঁজ' বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে।

    আল জাজিরা জানিয়েছে, তাদের পরিবারগুলো সংগ্রাম করছে। যুদ্ধের সময় থেকেই তারা তাদের প্রিয়জনদের মৃতদেহ উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি চেয়ে আসছে। মানুষ বেলচা, ন্যূনতম সরঞ্জাম, এমনকি খালি হাতেও প্রিয়জনদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন