বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • টস হেরে প্রথমে বোলিং করবে বাংলাদেশ, একাদশে নেই জাকের

    টস হেরে প্রথমে বোলিং করবে বাংলাদেশ, একাদশে নেই জাকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে পারদর্শী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ ফরম্যাটে জয়ের ধারাকে ধরে রাখার চ্যালেঞ্জের মুখে প্রথম ম্যাচে টস হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ।

    মিরপুরের উইকেট ছিল স্পিন বোলিং বান্ধব। তিন ম্যাচেই দুই দলের স্পিনাররা দাপট দেখিয়েছে। তবে চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হয়ে থাকে। ক্যারিবীয়দের আটকানোর চ্যালেঞ্জ থাকবে লিটন দাসের দলের ওপর। 

    বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশে সাজিয়েছে। পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। দরকার পড়লে সাইফ হাসান হাত ঘোরাবেন।

    ওয়েস্ট ইন্ডিজ পেস অলরাউন্ডার নির্ভর একাদশ সাজিয়েছে। জেসন হোল্ডার, শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেইফার্ড আছেন তাদের একাদশে। স্পিন বিভাগে আকিল হোসেন ও খেরি পেরি খেলছেন।

    বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

    ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানজে, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোস্টন চেজ, রোমারিও শেইফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, খেরি পেরি, জাইডেন সিলস।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন