শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ট্রাম্পের এমআরআই, সবকিছু ঠিক আছে দাবি প্রেসিডেন্টের

    ট্রাম্পের এমআরআই, সবকিছু ঠিক আছে দাবি প্রেসিডেন্টের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে একটি এমআরআই স্ক্যান করিয়েছেন। চলতি বছরের এটি তার দ্বিতীয় মেডিকেল পরীক্ষা।

    প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন।

    'হ্যাঁ, আমি এমআরআই করিয়েছি। সব কিছুই পারফেক্ট ছিল। আমি আপনাদের পুরো ফলাফল দেখিয়েছি।'

    ৭৯ বছর বয়সী ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়সী প্রেসিডেন্টদের মধ্যে একজন, এমআরআই করার কারণ প্রকাশ করেননি এবং সাংবাদিকদের নির্দেশ দিয়েছেন 'ডাক্তারদের জিজ্ঞেস করুন'। 

    তিনি আরও বলেন,

    'ডাক্তাররা আপনাদের খুবই স্পষ্ট রিপোর্ট দিয়েছেন—কেউ এ ধরনের রিপোর্ট আগে দেয়নি। যদি ফলাফল ভালো না হতো, আমি আপনাদের জানাতাম।' 

    এর আগে, হোয়াইট হাউস জানিয়েছিল যে ট্রাম্পের পায়ে ফোলা নিয়ে পরীক্ষা করা হয়েছিল এবং তার শরীরে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগ নির্ণয় করা হয়েছে। এছাড়াও তার ডান হাতের চোট বা নীলচে দাগ নিয়ে সাংবাদিকরা আগেও প্রশ্ন তুলেছেন। 

    হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন বারবাবেলা জানিয়েছেন, হাতের দাগগুলোর কারণ প্রচুর হাত মেলানো ও অ্যাসপিরিন ব্যবহারের সংমিশ্রণ, যা সহজে চোট বা নীলচে দাগ তৈরি করতে পারে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন