শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ট্রাম্প জানালেন, কিম চাইলে দক্ষিণ কোরিয়ায় দেখা হবে

    ট্রাম্প জানালেন, কিম চাইলে দক্ষিণ কোরিয়ায় দেখা হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। তিনি বলেন, “যদি কিম দেখা করতে চান, আমি তার সঙ্গে দেখা করতে প্রস্তুত। আমাদের আগে ভালো সম্পর্ক ছিল। যদি তিনি দেখা করতে চান, আমি দক্ষিণ কোরিয়ায় থাকব।”

    এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার সময় সোমবার (২৭ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন ট্রাম্প।

    কিমের সঙ্গে দেখা করার জন্য তিনি কি তার সফরের মেয়াদ বাড়াবেন কি না - জানতে চাইলে ট্রাম্প বলেন, 'আমি এটা ভাবিনি, তবে আমার মনে হয় উত্তর হবে হ্যাঁ।'

    গত সপ্তাহেও ট্রাম্প উত্তর কোরিয়াকে 'এক ধরণের পারমাণবিক শক্তিধর' হিসেবে বর্ণনা করেন এবং কিমের সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ততার ইঙ্গিত দেন। তিনি বলেছিলেন, 'যদি তিনি দেখা করতে চান, আমি তা করতে উন্মুক্ত।'

    উত্তর কোরিয়া আগে বলেছিল, আমেরিকা যদি তাদের পারমাণবিক অবস্থান মেনে নেয়, তবে একটি বৈঠক সম্ভব। কিম বলেন, এই অবস্থান অপরিবর্তনীয়।

    দুই নেতা শেষবার ২০১৯ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে দেখা করেছিলেন।

    আগামী বুধবার ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় যাবেন এবং প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে দেখা করবেন। তারপর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক)-এর প্রধানদের মধ্যাহ্নভোজে বক্তব্য রাখবেন এবং মার্কিন-এপেক নেতাদের এক কর্মরত নৈশভোজে যোগ দেবেন।

    বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন