শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আর্জেন্টিনার সংসদ নির্বাচনে মাইলির দলের চমকপ্রদ জয়

    আর্জেন্টিনার সংসদ নির্বাচনে মাইলির দলের চমকপ্রদ জয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির দল লা লিবারতাদ আভাঞ্জা দেশটির সংসদ নির্বাচনে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। প্রাথমিক ফলাফলও এই দিকেই ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই জয় মাইলির অর্থনৈতিক সংস্কার ও কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপগুলোকে আরও দ্রুত এগিয়ে নেবে।

    রোববার মধ্যবর্তী নির্বাচনে আর্জেন্টিনার কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের মোট আসনের এক–তৃতীয়াংশ এবং নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটির মোট আসনের অর্ধেকে ভোট হয়েছে। ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা গেছে,  মাইলির নেতৃত্বাধীন দল লা লিবার্টেড অ্যাভাঞ্জা (এলএলএ) ৪০ দশমিক ৮৪ শতাংশ ভোট পেয়েছে। আর প্রতিদ্বন্দ্বী পক্ষ মধ্য–বামপন্থী পেরোনিস্ট মুভমেন্ট পেয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ ভোট।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের ২৪টি আসন এবং নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটির ১২৭টি আসনে ভোট হয়েছে।  মাইলির দল সিনেটের ২৪টি আসনের মধ্যে ১৩টি এবং চেম্বার অব ডেপুটির ১২৭টি আসনের মধ্যে ৬৪টিতে জয়ী হয়েছে।

    মধ্যবর্তী নির্বাচনে দলের এমন সাফল্য প্রেসিডেন্ট  মাইলিয়ের অবস্থানকে আরও দৃঢ় করেছে। অবশ্য কংগ্রেসে আইন পাস করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা তাঁর দলের নেই। আইন পাসের জন্য তাঁকে এখন কংগ্রেসে মধ্য-ডানপন্থীদের সঙ্গে জোট গড়তে হবে।

    নির্বাচনে সাফল্য পাওয়ার খবরে গতকাল রাতেই বিশেষ আনন্দ আয়োজন করেছে এলএলএ দল। সেখানে  মাইলির শত শত সমর্থক উল্লাস প্রকাশ করেছেন, একে অপরকে জড়িয়ে ধরেছেন স্লোগান দিয়েছেন, এমনকি কেউ কেউ খুশিতে কেঁদেও ফেলেছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে  মাইলির মুখপাত্র ম্যানুয়েল আদোরনি লিখেছেন, ‘আর্জেন্টিনার মঙ্গল হোক।’

    দুই বছর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন  মাইলি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তিনি আর্জেন্টিনার অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য কয়েকটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মধ্যবর্তী নির্বাচন ছিল প্রেসিডেন্ট  মাইলির জন্য জাতীয় পর্যায়ের প্রথম পরীক্ষা।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন