শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • বিশ্বের প্রথম এআই মন্ত্রী ৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন

    বিশ্বের প্রথম এআই মন্ত্রী ৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাসখানেক আগে বিশ্বের প্রথম এআই মন্ত্রী ডিয়েলাকে নিয়োগ দিয়ে চমক দেখিয়েছিল আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, ডিয়েলা ‘গর্ভবতী’। আরও বিস্ময়কর হলো, তার গর্ভে ৮৩টি শিশু রয়েছে।

    বার্লিন গ্লোবাল ডায়ালগে রোববার এডি রামা বলেন, “ডিয়েলাকে নিয়োগ দিয়ে আমরা বড় ঝুঁকি নিয়েছি। কিন্তু এর ফলস্বরূপ খুব ভালো কাজ হয়েছে। তাই প্রথমবারের মতো ডিয়েলা ৮৩ জন সন্তানের গর্ভ বহন করছেন।”

    প্রশ্ন মনে উঁকি দিচ্ছে না, কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা গর্ভবতী হলো? সন্তানের জন্মই বা দেবে কী ভাবে? আলবেনিয়ার প্রধানমন্ত্রীর এই দাবিটিকেও কি অদ্ভুত মনে হচ্ছে না? আসলে কিন্তু অমন না।

    এআই সন্তান বলতে এডি রামা আরও কিছু এআই সহকারী তৈরির কথা বলতে চেয়েছেন। বর্তমানে আলবেনিয়ায় সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদ রয়েছে। সংসদে তাদের সহায়তা করার জন্যই ৮৩ জন এআই সহকারী নিয়োগ করবে আলবেনিয়া। ডিয়েলার থেকেই তৈরি করা হবে এই এআই সহকারীদের।

    এডি রামা জানিয়েছেন, সংসদে যা কিছু ঘটবে তা রেকর্ড করবে এই এ্আই সহকারীরা। সাংসদরা যে সকল আলোচনা বা ঘটনা মিস করে যাবেন, তাদের সেই আলোচনা বা ঘটনা জানিয়ে দেবে ওই সহকারীরা।

    রামা বলেছেন, ‘এই শিশুদের কাছে তাদের মায়ের জ্ঞান থাকবে।’ অর্থাৎ ডিয়েলা যা জানবে, তা এই এআই সহকারীরাও জেনে যাবে।

    রামা বলেছেন, ‘ধরুন কফি খেতে গেলেন এবং কাজে ফিরে আসতে ভুলে গেলেন। সেই ক্ষেত্রে আপনি সংসদীয় হলের বাইরে থাকাকালীন যা যা আলোচনা হয়েছে, তা এই শিশুরা বলে দেবে। শুধু তাই নয়, আপনার কাকে পাল্টা আক্রমণ করা উচিত তা-ও বলে দেবে।’

    ২০২৬ সালের শেষ নাগাদই এই এআই সিস্টেম সম্পূর্ণরূপে কার্যকর হবে বলে আশা এডি রামার। 


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন