শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পুতিনকে মনোযোগ ঘোরাতে ট্রাম্পের নির্দেশনা

    পুতিনকে মনোযোগ ঘোরাতে ট্রাম্পের নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ‘বুরেভেস্তনিক’ নামের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার (২৬ অক্টোবর) দাবি করেন, সীমাহীন পাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তারা সফল হয়েছেন।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। তবে তিনি পুতিনকে ক্ষেপণাস্ত্র থেকে মনোযোগ সরিয়ে চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করার পরামর্শ দিয়েছেন।

    সোমবার এয়ার ফোর্স ওয়ানে থাকা অবস্থায় সাংবাদিকদের তিনি বলেন, ‘তার (পুতিনের) উচিত যুদ্ধটা (ইউক্রেনে) শেষ করা। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা, তা এখন প্রায় চার বছরে পা দিচ্ছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার বদলে তার উচিত যুদ্ধ বন্ধে মনোযোগ দেওয়া।’

    ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। তবে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা সত্ত্বেও মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

    এদিকে রুশ বাহিনী ধীরে ধীরে হলেও ইউক্রেনে অগ্রসর হচ্ছে। কিয়েভের প্রতিরক্ষা ভেদ করতে তাদের লড়াই অব্যাহত রয়েছে।

    গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে এক ফোনালাপের পর মস্কো ও ওয়াশিংটন যৌথভাবে ঘোষণা দিয়েছিল যে দুই দেশের নেতাদের মধ্যে বুদাপেস্টে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বুধবার ট্রাম্প ঘোষণা দেন, বৈঠকটি আপাতত স্থগিত করা হচ্ছে। 

    একই দিনে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটি প্রধান তেল কোম্পানি—রসনেফট ও লুকঅয়েল—এর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, এটি একটি ‘অমিত্রসুলভ পদক্ষেপ।’ এরপর আবারও অনিশ্চয়তার মুখে পড়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিণতি।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন