শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ট্রাম্প দাবি করেছেন ২০২০ নির্বাচনে কারচুপি, তদন্তের আহ্বান

    ট্রাম্প দাবি করেছেন ২০২০ নির্বাচনে কারচুপি, তদন্তের আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে 'কারচুপি' করা হয়েছে বলে দাবি করেছেন এবং এই বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করার জন্য মার্কিন বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন। পাঁচ বছর আগে সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছিলেন।

    সোমবার (২৭ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

    ট্রাম্প রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, 'কারচুপি করে তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্র্যাটদের কারচুপি! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ ও চুরি করা, এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।'

    ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, 'আমাদের দেশকে দেখুন, একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর কী অবস্থা হয়েছে! এখন সবই পরিষ্কার।' এর পরই ট্রাম্প 'আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কেলেঙ্কারি' নিয়ে সর্বোচ্চ উৎসাহে তদন্তে নামতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান। 

    তিনি সতর্ক করে বলেন, 'যদি তদন্ত না হয়, তাহলে এমন ঘটনা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে আবারও ঘটবে।' ট্রাম্প আবারও আগাম ভোটের বিরোধিতা করেন এবং ভোটার পরিচয়পত্র আইনের প্রতি সমর্থন জানান। তিনি ক্যালিফোর্নিয়ার ব্যালট নীতির সমালোচনা করে দাবি করেন, 'লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে।' 

    পোস্টের শেষে তিনি রিপাবলিকানদের উদ্দেশে লেখেন, 'বুদ্ধি খাটাও রিপাবলিকানরা, খুব বেশি দেরি হওয়ার আগেই।'


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন