শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তেলাপোকা ঝুলিয়ে হত্যা

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তেলাপোকা ঝুলিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে অদ্ভুত এক ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। উড়োজাহাজের অফিসিয়াল ‘কেবিন লগবুক’-এর একটি এন্ট্রিতে লেখা হয়েছে, ‘একটি জীবিত তেলাপোকা ধরা পড়েছে এবং সেটিকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

    এই নোটটি লিখেছিলেন উড়োজাহাজের এক কেবিন ক্রু। ঘটনাটি ঘটেছিল নয়াদিল্লি থেকে দুবাইগামী একটি ফ্লাইটে, গত ২৪ অক্টোবর (২০২৫)।

    ফ্লাইট চলাকালীন কেবিনের ভেতরে কোনো ত্রুটি বা অসুবিধা দেখা দিলে ক্রু সদস্যদের তা নথিবদ্ধ করতে হয় ‘কেবিন ডিফেক্ট লগবুক’-এ, যা উড়োজাহাজের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য বাধ্যতামূলক নথি। কিন্তু এবার সেই লগবইয়ে লেখা মন্তব্যই আলোচনার জন্ম দিয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একই পাতায় সাধারণ প্রযুক্তিগত সমস্যা যেমন ওয়াশবেসিন আটকে যাওয়া, লাইট কাজ না করা—এসবের পাশাপাশি লেখা রয়েছে, ‘Cockroach found alive by guest – cockroach hanged until death.’

    অর্থাৎ, ‘একজন যাত্রী জীবন্ত তেলাপোকা পেয়েছেন, তেলাপোকাটিকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

    এই লাইনটি যতটা হাস্যকর, ততটাই বিস্ময়করও বটে। কারণ এটি একদিকে ক্রু সদস্যদের অতিরিক্ত ‘আনুষ্ঠানিক’ ভঙ্গি বোঝাচ্ছে, অন্যদিকে এয়ার ইন্ডিয়ার কেবিন পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন তুলছে অনেকে।

    একজন যাত্রী নাকি প্রথমে মাঝ আকাশে উড়োজাহাজের কেবিনে তেলাপোকাটি দেখতে পান। বিষয়টি ক্রুদের জানানো হলে তাঁরা দ্রুত ব্যবস্থা নিয়ে সেটিকে নিস্ক্রিয় করেন এবং ‘ঘটনাটি অফিসিয়ালভাবে’ লগবইয়ে লিখে রাখেন।

    ঘটনার পর লগবইয়ের ওই ছবিটি ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনদের কেউ লিখেছেন, ‘তেলাপোকাটিকে পিষে মারলেই তো হতো, সেখানে ফাঁসির আয়োজনের দরকার কী ছিল!’
    আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘একটা জুতা থাকলেই তো বিচার শেষ হয়ে যেত, এয়ার ইন্ডিয়া এত নাটক করল কেন!’

    তবে কেউ কেউ বলছেন, এই ঘটনা হাস্যকর মনে হলেও এটি এয়ার ইন্ডিয়ার কেবিন রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। ভারতে ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এটি অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক রুট—সেখানে এমন ঘটনার উল্লেখ কোনোভাবেই কাম্য নয়।

    এ ঘটনায় এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দুবাই পৌঁছানোর পর বিমানটি পরীক্ষা করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

    তবে ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ নাগপুরে উড্ডয়নের পর ‘বার্ড হিট’-এর শিকার হয়ে জরুরি অবতরণ করেছিল। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এসব পুনরাবৃত্ত ঘটনায় প্রতিষ্ঠানটির সুনাম নিয়ে প্রশ্ন উঠছে বলেও উল্লেখ করেছেন ভারতীয় সংবাদমাধ্যমগুলো।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন