শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা চলছেই

    গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা চলছেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েল এখনো জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) এবং ত্রাণ সামগ্রীকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না।

    তবে সংস্থার প্রায় ১২ হাজার স্থানীয় কর্মী ‘অমানবিক পরিস্থিতির মধ্যে’ স্বাস্থ্যসেবা, মানসিক সহায়তা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

    গত বছর ইসরায়েল সংস্থাটিকে নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম পরিচালনা করতে নিষিদ্ধ করেছিল, দাবি করে যে সংস্থার কিছু কর্মী হামাসের সঙ্গে যুক্ত।

    আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সম্প্রতি রায় দিয়েছেন যে, ইসরায়েল দখলদার শক্তি হিসেবে জাতিসংঘ ও তার অধীন সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে বাধ্য।

    ইউএনআরডব্লিউএ জানায়, কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয়, খাদ্য, স্বাস্থ্যবিধি সামগ্রী, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অত্যন্ত জরুরি।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন