শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অবৈধ প্রবেশের কারণে ৫৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

    অবৈধ প্রবেশের কারণে ৫৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র অবৈধ পথে প্রবেশ করা ৫৪ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন, জানিয়েছে পুলিশ।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (২৭ অক্টোবর) এই তথ্য প্রতিবেদন করেছে।

    রোববার পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতে ফেরত পাঠানো সবাই ‘ডংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    পুলিশের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জনই হরিয়ানার করনাল জেলার বাসিন্দা। এছাড়া ১৫ জন কাইথালের এবং ৫ জন আম্বালার বাসিন্দাও রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এসব ভারতীয়র বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

    করনাল পুলিশ জানায়, সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। করনালের ডিএসপি সন্দীপ কুমার বলেন, “আজ আরও কিছু ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে হরিয়ানার ৫০ জন। কেবল করনাল জেলা থেকেই রয়েছেন ১৬ জন। সবাই ‘ডংকি রুটে’ যুক্তরাষ্ট্রে ঢুকেছিল, কিন্তু আজ ফেরত এসেছে।”

    তিনি জানান, পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং কেউ যেন অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

    তিনি আরও বলেন, “অবৈধ পথে বিদেশে যাওয়া বিপজ্জনক এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তদন্ত চলছে, কারও বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড থাকলে তা তদন্তেই ধরা পড়বে।”

    প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ ভারতীয়কে। এ বছরই শত শত ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছে বা অভিবাসন আইন ভঙ্গ করছে, তাদের নিয়মিতভাবেই বহিষ্কার করা হয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন