শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • পাঁচ বছর পর কলকাতা-গুয়াংঝু ফ্লাইট পুনরায় চালু

    পাঁচ বছর পর কলকাতা-গুয়াংঝু ফ্লাইট পুনরায় চালু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় শুরু হয়েছে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল।

    রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে গুয়াংঝু প্রথম দৈনিক ফ্লাইট পরিচালনা করেছে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান সংস্থা ইন্ডিগো।

    ইন্ডিগো প্রথম ফ্লাইটটি কলকাতা থেকে গুয়াংঝুর পথে পরিচালনা করেছে। এছাড়া নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝুর অতিরিক্ত ফ্লাইট নভেম্বর থেকে চালু হবে।

    রোববার ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তবতা।

    আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীন একে অপরের কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ২০২০ সালের সীমান্ত সংঘাতের পর দুই দেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। তবে সাম্প্রতিক উষ্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ভারত সরকার বলছে, নতুন করে ফ্লাইট চলাচল শুরু হওয়ার বিষয়টি দু'দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন