শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জ্বালানি সংকটের কারণে মালিতে স্কুল ও কলেজ বন্ধ

    জ্বালানি সংকটের কারণে মালিতে স্কুল ও কলেজ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে সারাদেশে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

    রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএম-এ শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু হবে।

    সোমবার (২৭ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    গত কয়েক সপ্তাহ ধরে মালিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ সশস্ত্র গোষ্ঠীগুলো ট্যাংকার চলাচলের রাস্তাগুলো অবরোধ করে রেখেছে, বিশেষ করে রাজধানী বামাকোর আশপাশের এলাকায়। এর ফলে পেট্রলপাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গণপরিবহন ও মোটরসাইকেল ট্যাক্সি সেবা প্রায় অচল হয়ে পড়েছে। যে শহরটি সাধারণত মানুষের ভিড়ে সরগরম থাকে, সেই বামাকো এখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। 

    এছাড়া, জ্বালানি সংকটে রাজধানীর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ শিক্ষার্থী ও শিক্ষকরা জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে যেতে পারছেন না।

    এদিকে, জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে মালিতে থাকা প্রয়োজনীয় নয় এমন কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

    বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে দূতাবাস জানায় যে, রাজধানীর বাইরে নিয়মিত বা জরুরি কনস্যুলার সেবা প্রদান করা সম্ভব নয় এবং দেশটিতে ভ্রমণবিষয়ক সতর্কতা বহাল রয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন