শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ৪০ লাখ টাকার সোনার লটারি জয় আমিরাতে বাংলাদেশির

    ৪০ লাখ টাকার সোনার লটারি জয় আমিরাতে বাংলাদেশির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন বাংলাদেশি প্রবাসী মানসুর আহমেদ। এই ২৫০ গ্রামের সোনার দাম বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা সমান।

    সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মানসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিট’ লটারি খেলেছিলেন। আর সেই প্রথমবারেই তিনি বাজিমাত করেছেন।

    মানসুর আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সেখানে চার বছর ধরে আছেন তিনি। তার পরিবার বাংলাদেশেই থাকে।

    তিনি তার কয়েকজন কাছের বন্ধুর সঙ্গে এই টিকিটটি কেনেন। এখন তারা সবাই এগুলো নিজেরা ভাগ করে নেবেন।

    সোনা জেতা মানসুর বলেছেন, “আমি আমিরাতে চার বছর ধরে আছি। আজ আমি অনেক খুশি। আমি সামাজিকমাধ্যমে প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি। এরপর আমার ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ বানাই এবং লটারির টিকিট কিনি। আমার ভাগ্যটা দেখুন! আমি প্রথমবারের মতো টিকিট কিনেছিলাম, প্রথমবারই আমরা জিতেছি। আমরা সবাই খুবই খুশি এবং কৃতজ্ঞ।”

    ১০ বন্ধুর সবার সঙ্গে এই সোনা সমানভাগে ভাগ করে নেবেন জানিয়ে মানসুর বলেছেন, “আমরা সোনা ভাগ করে নেওয়া এবং টিকিট কেনা অব্যাহত রাখার পরিকল্পনা করছি। এটি এমন অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না।”


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন