বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • ক্রিকেট ফিক্সিং: সাবেক জাতীয় দলের ক্রিকেটারের কাছে প্রস্তাব

    ক্রিকেট ফিক্সিং: সাবেক জাতীয় দলের ক্রিকেটারের কাছে প্রস্তাব
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে ক্রীড়াঙ্গনকে ফিক্সিংয়ের কালো ছায়া থেকে মুক্ত রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় লিগগুলোতেও ফিক্সিংয়ের ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। এবার নজর পড়েছে এনসিএল টি-টোয়েন্টি ম্যাচে, যেখানে জুয়াড়িরা সক্রিয় হয়েছে। জাতীয় দলের সাবেক অলরাউন্ডার এবং রংপুরের ক্রিকেটার নাঈম ইসলামকে সম্প্রতি ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রীড়া কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

    ৩৮ বছর বয়সী অভিজ্ঞ নাঈম অবশ্য সে পথে পা বাড়াননি। সঙ্গে সঙ্গে তা দুর্নীতি দমন বিভাগকে অবহিত করেছেন তিনি। তবে এনসিএল টি-টোয়েন্টির মতো অপেক্ষাকৃত ছোট পরিসরের ঘরোয়া টুর্নামেন্টে জুয়াড়িদের নজরদারি কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ দেশের ক্রিকেটাঙ্গনের জন্য।

    এনসিএল টি-টোয়েন্টির ম্যাচে গত ২৬ সেপ্টেম্বর ঢাকা বিভাগের মুখোমুখি হয়েছিল রংপুর বিভাগ। ম্যাচ শুরুর আগে নিয়ম অনুযায়ী সবার মতো মোবাইল জমা দেন নাঈমও। ম্যাচ শেষে ফোন হাতে নিয়ে দেখতে পান অপরিচিত নম্বর থেকে সন্দেহজনক মেসেজ। টিম ম্যানেজার তারেক আহমেদ রুবেনকে বিষয়টি জানালে তিনি তা দুর্নীতি দমন বিভাগ-এসিইউর কর্মকর্তাকে অবহিত করেন।

    জানা গেছে, ‘ডেভিল’ ছদ্মনামধারী বার্তাপ্রেরকের নম্বর ছিল যুক্তরাজ্যের। পরিচয় দেখিয়েছে ভারতীয় অমিত এমজেঠিয়া। মূলত ম্যাচের মাঝখানে ১ ওভার ফিক্সিং করার জন্যই কুপ্রস্তাব দিয়েছিলেন তিনি। নাঈমের বিচক্ষণতা ও সততাকে আইসিসি ও বিসিবির দুর্নীতি দমন বিভাগের কার্যক্রমের সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। সেইসঙ্গে চলছে তদন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন