বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • গ্রুপ পর্ব শেষ ম্যাচ: ভারতের বিরুদ্ধে জয় চাইছে বাংলাদেশ নারী দল

    গ্রুপ পর্ব শেষ ম্যাচ: ভারতের বিরুদ্ধে জয় চাইছে বাংলাদেশ নারী দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ আজ স্বাগতিক ভারত দলের মুখোমুখি হবে। যদিও সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়নি, নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ দল শেষ ম্যাচে জয়ের মাধ্যমে আসরে ভালো ছাপ রেখে যেতে চাইছে। দুই প্রতিবেশী দেশের এই লড়াইয়ে আগের ম্যাচগুলোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে, যা আজকের ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

    রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে। অন্যদিকে, ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে আছে।

    হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগ্রেসরা কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে, কারণ এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও, তাদের হারানোর অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা। 

    তবে, এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ ব্যাটিং, যেখানে বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, জ্যোতি, সুপ্তারা রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করেছিল পাকিস্তানের বিপক্ষে, কিন্তু দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ হারতে হয়।

    শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও, টাইগ্রেসরা জয়ের স্বপ্ন দেখছে। ভারতীয় ব্যাটাররা আগের ম্যাচে যে ফর্ম দেখিয়েছে, তাতে চ্যালেঞ্জটা থাকবে মূলত বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও, স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের। 

    অন্যদিকে, কঠিন পরীক্ষার মুখে থাকলেও সবশেষ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করায় ভারত দারুণ ছন্দে ফিরেছে। আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মৃতি মানধানা এবং রান পেয়েছেন প্রতীকা রাওয়ালও। গোটা আসর জুড়ে পারফর্ম করছেন জেমাইমা রদ্রিগেজ, দেওলরা। বল হাতে ছন্দে আছেন দীপ্তি শর্মা, ক্রান্তি, রেনুকারা। তাছাড়া ঘরের মাঠের চেনা কন্ডিশনে ভারত এগিয়ে থাকবে, তবে লড়াই দুই প্রতিবেশীর বলেই ম্যাচে বাড়তি উন্মাদনা থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন