শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • শাটডাউনের প্রভাবিত সেনাদের জন্য ১৩০ মিলিয়ন ডলার অনুদান

    শাটডাউনের প্রভাবিত সেনাদের জন্য ১৩০ মিলিয়ন ডলার অনুদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন সরকারের কার্যক্রম স্থবির বা ‘শাটডাউন’ থাকায় সেনাদের বেতন পরিশোধে সহায়তার জন্য এক অজ্ঞাত দাতা পেন্টাগনকে ১৩০ মিলিয়ন ডলার (প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড) অনুদান দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, এটি প্রায় ১৩ লাখ ২০ হাজার সেনাসদস্যের বেতন ঘাটতি পূরণে সহায়ক হবে।

    মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে অনুদানটি নিয়ে সমালোচকেরা নৈতিকতার প্রশ্ন তুলেছেন। শনিবার (২৫ অক্টোবর) প্রেসিডেন্ট ট্রাম্প দাতার পরিচয় সম্পর্কে সামান্য ইঙ্গিত দিয়ে বলেন, ‘তিনি আমার বড় সমর্থক’ এবং একজন মার্কিন নাগরিক, ‘দেশপ্রেমিক’ ও ‘অসাধারণ মানুষ,’ যিনি ‘জনপ্রচার বা স্বীকৃতি চান না।’

    মার্কিন সরকারের কার্যক্রম বন্ধের ২৫তম দিনে পৌঁছেছে, কারণ তিন সপ্তাহের বেশি সময় ধরে কংগ্রেস অর্থায়ন বিল পাস করতে পারেনি। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন সামরিক গবেষণা খাত থেকে ৮ বিলিয়ন ডলার স্থানান্তর করে সেনাদের বেতন দেয়। তবে মাসের শেষে পরবর্তী বেতন দেওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত।

    শুক্রবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সাংবাদিকদের বলেন, 'শুধু সেনাসদস্যদের বেতন ও ভাতার ব্যয় মেটাতে ব্যবহার করা যাবে, এই শর্তসাপেক্ষে অনুদান দেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, প্রতিরক্ষা দপ্তরের সাধারণ উপহার গ্রহণ নীতির আওতায় এই অর্থ গ্রহণ অনুমোদিত হয়েছে।

    দানকৃত অর্থ সেনাসদস্যপ্রতি প্রায় ১০০ ডলারের সমান। গত সপ্তাহে হোয়াইট হাউস প্রতিরক্ষা তহবিল পুনর্বিন্যাস করে বেতন দিতে পারলেও, ৩১ অক্টোবরের পরবর্তী বেতন দেওয়া সম্ভব হবে কি না, তা স্পষ্ট নয়। কংগ্রেস এখনও এমন কোনো বিল পাস করতে পারেনি, যা সরকার বন্ধ থাকলেও সেনাদের বেতন প্রদানের নিশ্চয়তা দেবে। 

    প্রতিরক্ষা দপ্তরের নীতিমালা অনুযায়ী, ১০ হাজার ডলারের বেশি দানের ক্ষেত্রে নৈতিকতা কর্মকর্তাদের পর্যালোচনা প্রয়োজন, যেখানে দাতা কোনো প্রতিরক্ষা-সম্পর্কিত বিষয়ে যুক্ত আছেন কি না, তা খতিয়ে দেখা হয়। এই দান খুবই বিরল হলেও, পেন্টাগন কখনো কখনো নির্দিষ্ট প্রকল্প যেমন- স্কুল বা হাসপাতাল নির্মাণের জন্য অনুদান গ্রহণ করে। 

    সমালোচকেরা, বিশেষত সেনেটের প্রতিরক্ষা বরাদ্দ কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য ডেলাওয়্যার অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস কুনস, প্রশ্ন তুলেছেন যে কেন মার্কিন সামরিক বাহিনী অজ্ঞাত দাতার অর্থ গ্রহণ করবে। তিনি বলেন, 'অজ্ঞাত দাতার অর্থ দিয়ে আমাদের সেনাবাহিনী পরিচালনা করা উদ্বেগজনক। এতে প্রশ্ন ওঠে, আমাদের সৈন্যরা কি বিদেশি শক্তির হাতে কেনা হয়ে যাচ্ছে?'


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন