শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • তুরস্কের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

    তুরস্কের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের প্রতিরক্ষা শিল্প সম্প্রতি একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে, যা দেশটির ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রোকেটসান দ্বারা তৈরি।

    শুক্রবার (২৪ অক্টোবর) প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, 'একটি নীরব প্রস্তুতি, একটি মুহূর্ত... এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর। সুন্দর একটি দিন, আরেকটি সফল পরীক্ষা। পরিসর বাড়ছে, আঘাতের নির্ভুলতা বাড়ছে। রোকেটসান ও যারা অবদান রেখেছেন, তাদের ধন্যবাদ।'

    এর আগে ফেব্রুয়ারিতে তুরস্ক ইতিমধ্যেই তার ‘টাইফুন’ শর্ট-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল। গত জুলাইয়ে রোকেটসানের প্রধান মুরাত ইকিঞ্চি জানিয়েছিলেন যে, টাইফুনের উন্নত সংস্করণ ‘ব্লক-৪’-এর পরীক্ষা শিগগিরই শুরু হবে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন