শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • কুয়ালালামপুরে পৌঁছেই নাচলেন ট্রাম্প, ভিডিও মুহূর্তেই ভাইরাল

    কুয়ালালামপুরে পৌঁছেই নাচলেন ট্রাম্প, ভিডিও মুহূর্তেই ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মাতলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে স্থানীয় শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করছিলেন। তাদের পরিবেশনা উপভোগ করতে করতে হঠাৎ নিজেও নাচে যোগ দেন ট্রাম্প।

    তার পরিচিত ‘ফিস্ট-পাম্পিং ড্যান্স’ বা মুষ্টি উঁচিয়ে নাচের সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে। বিমানবন্দরের আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানে ট্রাম্পের এই নাচ এখন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    হোয়াইট হাউসও বিষয়টি তুলে ধরতে দ্বিধা করেনি। ট্রাম্পের বিশেষ সহকারী মার্গো মার্টিন নিজের সামাজিক মাধ্যমের পাতায় ওই নাচের ভিডিও প্রকাশ করেছেন।

    রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সফর শুরু করেছেন ট্রাম্প। কুয়ালালামপুর বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর তাকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

    ট্রাম্পের সফরের প্রথম কর্মসূচিতে রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়া। গত জুলাইয়ে দুই প্রতিবেশী দেশের সীমান্তে সংঘর্ষের পর এই চুক্তি হচ্ছে।

    নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে গ্রেট পিস ডিল আমি মধ্যস্থতা করেছি, যা স্বাক্ষর করতে মালয়েশিয়ায় যাচ্ছি।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন