শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আফগানিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল পাকিস্তান

    আফগানিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ যুদ্ধের সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে ‘মুখোমুখি সংঘাত’ শুরু হতে পারে। তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শেষ পর্যন্ত শান্তির পথই বেছে নেবে।

    রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৫ অক্টোবর) থেকে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হওয়া এই বৈঠক রবিবার পর্যন্ত চলবে।

    প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এই আলোচনার উদ্দেশ্য হলো দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদে কার্যকর রাখার একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ করা।

    খাওয়াজা আসিফ জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, ‘আমাদের সামনে দুটি পথ— চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়।’

    চলতি মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করছে না তালেবান সরকার। এরপর পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি হয়। এতে বহু লোক প্রাণ হারায়। সংঘর্ষের পর গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং এখনও তা খোলা হয়নি।

    ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন