বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • আফগান প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে থাকতে পারেন হামজা ও সমিত

    আফগান প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে থাকতে পারেন হামজা ও সমিত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন আফগানিস্তান ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ৩০ অক্টোবর থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু করার পরিকল্পনা করেছে। ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। এই দুই ম্যাচে ইংল্যান্ডভিত্তিক তারকা ফুটবলার হামজা চৌধুরী এবং সমিত সোমকে দলে পাওয়ার আশায় রয়েছে বাফুফে। তাদের ক্লাবের কাছ থেকে ছাড়পত্রের বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

    এশিয়ান কাপের সম্ভাবনা ফুরিয়ে গেলেও, ১৮ নভেম্বরের বাংলাদেশ-ভারত ম্যাচের গুরুত্ব ভিন্ন। মর্যাদা ও উন্মাদনার দিক থেকে বছরের যেকোনো ম্যাচের চেয়ে এই ফুটবল লড়াই এগিয়ে। এই ম্যাচের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়া-মোরসালিনদের দল।

    বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা এবং কম্পিটিশনস কমিটির সদস্য ইকবাল হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘এটা নিশ্চিত, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে ১৩ নভেম্বর আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে।’ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচের জন্য হামজা ও সমিতের খেলা নিশ্চিত হলেও, টিম কম্বিনেশনের জন্য টিম ম্যানেজমেন্ট আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচেও দুই তারকাকে চাইছে।

    লেস্টার সিটি ঝুঁকি এড়াতে হামজাকে আগের প্রীতি ম্যাচে খেলার অনুমতি দেয়নি তবে বর্তমানে তিনি সম্পূর্ণ ফিট আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে নিজের প্রস্তুতি হিসেবে দেখছেন। ক্যাম্প শুরুর সম্ভাব্য তারিখ ৩০ অক্টোবর নির্ধারণ হলেও, বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি মিশনে কুয়েতে থাকায় তারা পরে দলে যোগ দেবেন। হেড কোচও শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।

    এদিকে আর্চ্যারি ফেডারেশনের সাথে ভেন্যু জটিলতা কাটাতে দফায় দফায় মিটিং করতে হচ্ছে বাফুফেকে। ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়াম এশিয়ান আর্চারির জন্য বরাদ্দ থাকায় ১৩ তারিখের আফগানিস্তান ম্যাচের জন্য ভেন্যু নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমে এই জটিলতা সমাধানের সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ও মিয়ানমারের বিপক্ষে ম্যাচ খেলতে আফগানিস্তান দল ১০ নভেম্বর ঢাকা আসবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন