শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্য খাতের উন্নয়নে বড় পদক্ষেপ: ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান
  • গাজার পুনর্গঠনে গালফ রাষ্ট্রগুলোর সঙ্গে হাত মিলাবে তুরস্ক

    গাজার পুনর্গঠনে গালফ রাষ্ট্রগুলোর সঙ্গে হাত মিলাবে তুরস্ক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা পুনর্নির্মাণ একটি কঠিন ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হবে। তিনি জানান, তুরস্ক একা নয়, বরং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যৌথভাবে গাজার পুনর্গঠনে কাজ করতে চায়। এরদোয়ান আরও বলেন, মানবিক সহায়তা ও অবকাঠামো পুনর্নির্মাণে আঙ্কারা সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।

    শুক্রবার (২৪ অক্টোবর) উপসাগরীয় সফর থেকে ফিরে আসার সময় সাংবাদিকদের এরদোয়ান বলেন, ‘আমরা একসাথে গাজা পুনর্নির্মাণ করব। এটি এমন কিছু নয় যা তুর্কি, মিশর বা অন্যান্য উপসাগরীয় দেশগুলো একা করতে পারে। এর জন্য একটি সমন্বিত, সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এবং আমরা প্রতিটি পর্যায়ে ব্যাপক আলোচনা করেছি।’

    গাজার পরিস্থিতিকে মুসলিম বিশ্বের জন্য একটি “পরীক্ষা” বলে অভিহিত করেন তুরস্কের প্রেসিডেন্ট। আশা প্রকাশ করে তিনি বলেন, ‘সম্মানজনকভাবে এটি পাস হবে এবং গাজায় আমাদের ভাইদের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়াব আমরা।’

    ইসরায়েলের দ্বারা সৃষ্ট গাজার অবকাঠামোগত ধ্বংসের কথা উল্লেখ করে এরদোয়ান ক্ষতি মেরামতের জন্য ব্যাপক খনন এবং পুনর্গঠন কাজের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ‘বহুমুখী গাজা টাস্ক ফোর্সের ওপর আলোচনা চলছে, গাজাকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য তুরস্কের প্রস্তুতি রয়েছে। প্রতিশ্রুতি রক্ষার জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা এবং অস্ত্র নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে ‘

    হামাস যুদ্ধবিরতি মেনে স্পষ্টভাবে তাদের প্রতিশ্রুতি প্রকাশ করেছে বলে জানান তিনি। বলেন, ‘তবে ইসরায়েল তা লঙ্ঘন করেই চলেছে। ইসরায়েল যাতে সম্পূর্ণরূপে চুক্তি মেনে চলে তা নিশ্চিত ও প্রতিশ্রুতি রক্ষার জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ প্রয়োগ করতে হবে। আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে। ইসরায়েলের ওপর পর্যাপ্ত কূটনৈতিক চাপও অপরিহার্য।’

    তিনি প্রতিশ্রুতি দেন যে গাজা আবার জেগে উঠবে। গাজায় নিরবচ্ছিন্ন সাহায্য প্রবেশাধিকারের গুরুত্ব উল্লেখ করে এরদোয়ান জানান, তুর্কি কখনও মিশরের মাধ্যমে গাজায় সাহায্য পাঠানো বন্ধ করেনি এবং কখনও বন্ধ করবে না। সম্প্রতি মিশরের আল আরিশ বন্দরে ১৭তম গুডনেস জাহাজ পৌঁছেছে উল্লেখ করেন তিনি।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনায় গাজার পুনর্নির্মাণ এবং হামাস ছাড়াই একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন