শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • দিল্লিতে পুলিশের বিশেষ অভিযানে সিগমা গ্যাংয়ের চারজন নিহত

    দিল্লিতে পুলিশের বিশেষ অভিযানে সিগমা গ্যাংয়ের চারজন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী দিল্লির ভোররাতে পুলিশের বিশেষ অভিযানে বিহারের কুখ্যাত সিগমা গ্যাং এর চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ২টা ২০ মিনিটে উত্তর-পশ্চিম দিল্লিতে বিহার ও দিল্লি পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা মারা যান।

    পুলিশ জানায়, নিহতরা হলেন— রঞ্জন পাঠক, বিমলেশ মাহাতো, মনীশ পাঠক ও আমান ঠাকুর। তারা বিহারের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। গ্যাংয়ের নেতা রঞ্জন পাঠকের বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। তার গ্রেপ্তারের জন্য ২৫ হাজার রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

    দিল্লি পুলিশের এক কর্মকর্তারা জানান, গ্যাংটি বিহারে পুলিশের নজর এড়াতে দিল্লিতে ঘাঁটি গেড়ে নতুন করে সক্রিয় হচ্ছিল। তারা নির্বাচনের আগে একটি বড় হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশের হাতে পাওয়া অডিও ক্লিপে রঞ্জন পাঠককে খোলাখুলি পুলিশকে চ্যালেঞ্জ করতে শোনা যায়। ওই ক্লিপ থেকেই তাদের ষড়যন্ত্রের সূত্র মেলে বলে জানা গেছে।

    তিনি আরও বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যাং সদস্যরা গুলি চালালে পাল্টা গুলিতে চারজনই গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরে প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক টিম পুরো ঘটনাস্থাল ঘিরে ফেলে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন