শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মালয়েশিয়ায় আসিয়ান বৈঠকে ভারতের প্রতিনিধি জয়শঙ্কর

    মালয়েশিয়ায় আসিয়ান বৈঠকে ভারতের প্রতিনিধি জয়শঙ্কর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্ভবত রোববার (২৬ অক্টোবর) থেকে শুরু হওয়া আসিয়ান সম্মেলন সম্পর্কিত বৈঠকে অংশ নিতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন না।

    বুধবার (২২ অক্টোবর) বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সময়সূচি সমস্যার কারণে তার এই সফর বাতিলের সম্ভাবনা রয়েছে। জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য বৈঠকগুলিতে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট) সম্মেলন আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আসিয়ান বৈঠকগুলোতে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলে ভারত মালয়েশিয়াকে জানিয়েছে। তবে, আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে অংশ নিতে পারেন বলেও সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দিয়েছেন।

    মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আসিয়ানের সংলাপ সঙ্গী বেশ কয়েকটি দেশের নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছে, যেখানে ট্রাম্পের আগামী ২৬ অক্টোবর দুই দিনের সফরে কুয়ালালামপুরে যাওয়ার কথা রয়েছে।

    আসিয়ান-ভারত সংলাপ সম্পর্কের সূচনা হয় ১৯৯২ সালে খাতভিত্তিক অংশীদারত্ব প্রতিষ্ঠার মাধ্যমে। ১৯৯৫ সালের ডিসেম্বর মাসে এটি পূর্ণাঙ্গ সংলাপ অংশীদারত্বে উন্নীত হয় এবং ২০০২ সালে শীর্ষ সম্মেলন পর্যায়ের অংশীদারত্বে রূপান্তরিত হয়। ২০১২ সালে এই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করা হয়। 

    গত কয়েক বছরে ভারত ও আসিয়ানের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে উল্লেখযোগ্যভাবে উন্নতির দিকে রয়েছে।

    আসিয়ানের ১০টি সদস্য দেশ হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। 

    প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মালয়েশিয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির কম্বোডিয়া সফরেরও কথা বিবেচনা করা হয়েছিল। তবে যেহেতু তিনি মালয়েশিয়া সফর করছেন না, তাই কম্বোডিয়ায় তার পরিকল্পিত সফরও স্থগিত হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন