শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ইসলামাবাদ ও উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

    ইসলামাবাদ ও উত্তরাঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদসহ দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)।

    ভূমিকম্পটির উৎস আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ছিল, যার গভীরতা প্রায় ২৩৪ কিলোমিটার। পিএমডি জানিয়েছে, ভূগর্ভে গভীরে উৎপত্তি হওয়ায় কম্পন ব্যাপক এলাকাজুড়ে ছড়িয়ে গেলেও স্থলভাগে ক্ষয়ক্ষতি সীমিত ছিল।

    ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি, পেশোয়ার, চিত্রাল, সুয়াত, দির এবং মালাকান্দে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে।

    ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা স্থাপনা ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলো ও জেলা প্রশাসনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

    পাকিস্তান আবহাওয়া বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব ও পরবর্তী আফটারশকের সম্ভাবনা মূল্যায়নে কাজ চলছে। একইসঙ্গে জনসাধারণকে শান্ত থাকার ও সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

    ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান হিমালয় টেকটোনিক প্লেট অঞ্চলে অবস্থান করায় এটি ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। অতীতেও এখানে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়েছে। তারা সতর্ক করে বলেছেন, ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘণ্টা আফটারশক আঘাত হানতে পারে, তাই সবাইকে সাবধান থাকতে হবে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন