শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • রাষ্ট্রপতি বহনের হেলিকপ্টার অবতরণের পর ধসে হেলিপ্যাডে আটকা

    রাষ্ট্রপতি বহনের হেলিকপ্টার অবতরণের পর ধসে হেলিপ্যাডে আটকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি কেরালা রাজ্যের প্রামাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণের পর ধসে একপাশে কাত হয়ে যায়।

    বুধবার (২২ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে, যা এনডিটিভি জানিয়েছে।

    চারদিনের সফরে কেরালায় অবস্থানরত রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে বহরের কেউ হতাহত হননি। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটির চাকা হেলিপ্যাডে তৈরি হওয়া একটি গর্তে আটকে গেছে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পেছন থেকে ঠেলে সেটিকে সোজা করছেন।

    হেলিপ্যাড ধসের কারণ হিসেবে বলা হয়েছে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সম্প্রতি স্টেডিয়ামে দ্রুত কংক্রিটের এই হেলিপ্যাড বানানো হয়। হেলিকপ্টারটি অবতরণের পর কংক্রিটের একাংশ ধসে গিয়ে গর্ত তৈরি হয়, আর সেখানেই চাকা আটকে গিয়ে যানটি এক পাশে হেলে পড়ে।

    এনডিটিভি জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হেলিকপ্টার থেকে নেমে যাওয়ার পর উপস্থিত নিরাপত্তাকর্মীরা সেটি ঠেলে সোজা করেন। পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার প্রামাদম স্টেডিয়ামে অবতরণ করবে— সেটি একেবারে শেষ মুহুর্তে জানানো হয়েছিল, যার ফলে মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়। প্রামাদম স্টেডিয়ামটি রাজীব গান্ধী ইনডোর স্টেডিয়াম নামেও পরিচিত।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন