শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • কাবুলে চার বছর পর ভারতের দূতাবাস পুনরায় কার্যকর

    কাবুলে চার বছর পর ভারতের দূতাবাস পুনরায় কার্যকর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে ওঠার পর আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারত তার দূতাবাস পুনরায় খুলেছে। চার বছর পর মঙ্গলবার (২১ অক্টোবর) এটি পুনরায় চালু করা হয়।

    আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সাম্প্রতিক নয়াদিল্লি সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতি লাভ করে।

    এর আগে এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ঘোষণা করেছিলেন যে নয়াদিল্লি কাবুলে ভারতের দূতাবাস পুনরায় চালু করবে।

    ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করলে ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়, কিন্তু এক বছর পর বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তার সুবিধার্থে একটি ছোট মিশন খোলে।

    এক বিবৃতিতে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় ঘোষিত সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে, সরকার তাৎক্ষণিকভাবে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনের মর্যাদা আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের মর্যাদায় ফিরিয়ে আনছে।’

    ‘এই সিদ্ধান্ত পারস্পরিক স্বার্থের সকল ক্ষেত্রে আফগান পক্ষের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার ভারতের দৃঢ় সংকল্পকে তুলে ধরে।’ বিবৃতিতে আরও বলা হয়।

    পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের দূতাবাস কাবুলে আছে। যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান শাসনকে স্বীকৃতি দিয়েছে।

    মুত্তাকি এই মাসের শুরুতে নয়াদিল্লির সাথে সম্পর্ক জোরদার করার জন্য ভারতে ছয় দিনের সফর করেছিলেন।

    বিশ্লেষকরা বলেছেন যে এই সফর অর্থনৈতিক সম্পর্ক এবং শেষ পর্যন্ত কূটনৈতিক স্বীকৃতির জন্য আঞ্চলিক শক্তির সাথে যোগাযোগ সম্প্রসারণের তালেবান শাসনের প্রচেষ্টাকে তুলে ধরে।

    ভারত এবং আফগানিস্তানের ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, কিন্তু নয়াদিল্লি তালেবান শাসনকে স্বীকৃতি দেয় না।

    পশ্চিমা কূটনীতিকদের মতে, নারীদের উপর নিষেধাজ্ঞার কারণে তালেবান প্রশাসনের স্বীকৃতির পথ বাধাগ্রস্ত হচ্ছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন