শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • টেলিফোনে মোদি-ট্রাম্প: রুশ তেল ছিল আলোচনার কেন্দ্রবিন্দু

    টেলিফোনে মোদি-ট্রাম্প: রুশ তেল ছিল আলোচনার কেন্দ্রবিন্দু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় বাণিজ্য ও রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি প্রধানভাবে উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

    মঙ্গলবার (২২ অক্টোবর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য।”

    তিনি জানান, মোদিকে রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করতে অনুরোধ করেছিলেন এবং মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রুশ তেলের ওপর নির্ভরতা কমাবে। ট্রাম্প বলেন, 'তিনি (মোদি) বলেছেন, খুব বেশি তেল কিনবেন না রাশিয়া থেকে। তিনিও চান যুদ্ধ দ্রুত শেষ হোক, আমিও তাই চাই।'

    উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভারত রাশিয়া থেকে ছাড়ে জ্বালানি কিনছে, যা পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়িয়েছে। বর্তমানে রুশ তেলের প্রধান ক্রেতা দেশগুলোর মধ্যে ভারত অন্যতম।

    ট্রাম্প প্রশাসন সম্প্রতি রাশিয়ার ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বজায় রাখতে ভারতের প্রতি তীব্র অবস্থান নিয়েছে। রুশ তেল কেনা কমাতে না পারলে ভারতীয় রপ্তানিপণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    দুদিন আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি ভারত রুশ তেল কেনা বন্ধ না করে, তাহলে তাদের পণ্যের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করা হবে।'

    ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানো শুরু করেছে। আগস্টে টেক্সটাইল, ওষুধ ও গাড়ির যন্ত্রাংশসহ একাধিক খাতে আমদানি শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।

    তিনি আরও বলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি কমাতে না পারে, তাহলে এই শুল্ক অপরিবর্তিত থাকবে বা আরও বাড়তে পারে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন