শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ট্রাম্প জেলেনস্কিকে বললেন, পুতিনের শর্ত মেনে যুদ্ধ শেষ করুন

    ট্রাম্প জেলেনস্কিকে বললেন, পুতিনের শর্ত মেনে যুদ্ধ শেষ করুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মেনে নেওয়া প্রয়োজন।

    ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেলেনস্কির সঙ্গে বৈঠকটি একাধিকবার ‘চিৎকার-চেঁচামেচি’তে পরিণত হয়েছিল। এ সময় ট্রাম্প সতর্ক করেন, আপস করতে অস্বীকৃতি জানালে রাশিয়া ইউক্রেনকে ‘ধ্বংস’ করতে পারে।

    প্রতিবেদন অনুসারে, আলোচনার সাথে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের কথা তুলে ধরেছেন এবং জেলেনস্কিকে দোনবাস অঞ্চল মস্কোর কাছে ‘সমর্পণ’ করার জন্য চাপ দিয়েছেন।

    ইউরোপীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন যে পুতিন এই সংঘাতকে ‘যুদ্ধ নয়, একটি বিশেষ অভিযান’ বলে বর্ণনা করেছেন। 

    ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টকে আরও বলেন, তিনি ‘যুদ্ধে হেরে যাচ্ছেন’ এবং ‘পুতিন যদি চায়, তাহলে তিনি তোমাদের ধ্বংস করে দেবে’।

    বৈঠকের এক পর্যায়ে, বারবার দেখার কথা উল্লেখ করে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে রাখেন বলেও অভিযোগ করা হয়েছে।

    চলমান সংঘাত নিয়ে হতাশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই রেড লাইন, আমি জানিও না এটি কোথায়। আমি কখনও সেখানে যাইনি।’


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন