শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • রাখাইনে বিদেশি বিনিয়োগ ও ভারসাম্য বজায় রাখার পরিকল্পনা আরাকান আর্মি প্রধানের

    রাখাইনে বিদেশি বিনিয়োগ ও ভারসাম্য বজায় রাখার পরিকল্পনা আরাকান আর্মি প্রধানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র আরাকান আর্মির নেতা তুন মিয়াত নাইং জানিয়েছেন, তাদের লক্ষ্য কেবল সামরিক নয়, বরং কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে অঞ্চলকে শক্তিশালী করা। তিনি বলেন, “চীন, ভারত ও থাইল্যান্ডকে বিবেচনায় রেখে আমরা রাখাইন রাজ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। বিদেশি বিনিয়োগ নতুন কর্মসংস্থান তৈরি করবে, তবে তা অবশ্যই আমাদের জনগণের কল্যাণে কাজে লাগতে হবে।”

    সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনে তিন কিস্তিতে তার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকারটি নিয়েছেন ইরাবতীর এডিটর-ইন-চিফ অং জ।

    সাক্ষাৎকারে তুন মিয়াত নাইং বলেন, বাংলাদেশ ও আরাকান আর্মির মধ্যে সম্পর্ক শুরুর দিকে ইতিবাচক মনে হলেও শরণার্থী ইস্যুতে চাপ সৃষ্টি হয়েছে। শরণার্থী প্রত্যাবাসনে নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

    রাখাইন রাজ্যে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অঞ্চলের কৌশলগত সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। চীন ও ভারতের বিনিয়োগ আমাদের জন্য সুবিধাজনক, কিন্তু তা জনগণের জীবনমান উন্নয়নে কাজে লাগানো হবে।’

    জোট ও প্রতিরোধ আন্দোলন সম্পর্কেও তুন মিয়াত নাইং বলেন, ‘অপারেশন ১০২৭’-এর সময় গঠিত জোট নীতিগতভাবে এখনো ঐক্যবদ্ধ, তবে কাজের ধরণ আগের মতো নেই। একসাথে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

    তিনি স্পষ্ট করেন, আরাকান আর্মি একটি ‘সরকারের মতো’ কৌশলগত চিন্তাভাবনা করছে। ভবিষ্যতে নিজেদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির কৌশল হবে সাবধান এবং বাস্তববাদী।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন