শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • মোদিকে নিয়ে ফের মন্তব্য ট্রাম্পের, ভারতের পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি

    মোদিকে নিয়ে ফের মন্তব্য ট্রাম্পের, ভারতের পণ্যে শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ফের একই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি ভারতের পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন।

    সোমবার (২০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন, মোদি তাকে জানিয়েছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনবে না।

    এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তিনি আর রাশিয়া থেকে তেল কিনবেন না। 

    সাংবাদিকরা প্রশ্ন করেন, ভারত সরকার তো বলছে, মোদি ও ট্রাম্পের মধ্যে কোনো কথা হয়নি? ট্রাম্প এর জবাবে বলেছেন, ওরা যদি এই কথা বলে, তাহলে তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য বিপুল পরিমাণ শুল্ক দেবে। কিন্তু ওরা এই বিপুল শুল্ক দিতে চায় না। 

    এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প দাবি করলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার কথা হয়েছে এবং মোদি তাকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কিনবে না।  

    এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েও জানিয়েছে, ভারত তেল কেনার ক্ষেত্রে নিজের স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেয় এবং নেবে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন