বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • শাহ আমানত বিমান বন্দরে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির পণ্য জব্দ

    শাহ আমানত বিমান বন্দরে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির পণ্য জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির পণ্য জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিমানবন্দরের কাস্টমস হলে যৌথভাবে তল্লাশি চালায় বিমানবন্দর কাস্টমস, এনএসআই, ডিজিএফআই এবং শুল্ক গোয়েন্দা বিভাগ।

    তল্লাশিতে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৫৩৬ কার্টন সিগারেট এবং ৮টি স্মার্টফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ১৮ লাখ ৭৬ হাজার টাকা ও ৪ লাখ ৪০ হাজার টাকা।

    উদ্ধারকৃত পণ্যের বিস্তারিত অনুযায়ী, যাত্রী মোহাম্মদ সেলিমের ব্যাগে পাওয়া যায় ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন। অন্য যাত্রী দিলিপ দাশের কাছ থেকে পাওয়া যায় ২৭০ কার্টন সিগারেট, ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন।

    বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পণ্যগুলো ব্যাগেজ বিধিমালা ২০২৫ অনুযায়ী আমদানি নিয়ন্ত্রিত হওয়ায় এবং যাত্রীরা নিয়মিত বিদেশ যাতায়াত করেন (ফ্রিকোয়েন্ট ট্রাভেলার) এসব বিবেচনায় পণ্যগুলো ডিপার্চার মেমো (ডিএম) মূলে আটক করা হয়। পরে দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন