বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার ৩ কলেজে পাশ করেনি কেউ

    এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার ৩ কলেজে পাশ করেনি কেউ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলার তিনটি কলেজের একজন শিক্ষার্থীও এ বছর এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। 

    জানা গেছে, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র ৩ জন শিক্ষার্থী, বিজয়নগরের নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ৬ জন এবং চান্দপুর স্কুল অ্যান্ড কলেজে অংশ নেয় ১১ জন পরীক্ষার্থী। তবে তিনটি প্রতিষ্ঠানেই পরীক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য হয়েছে।

    এ নিয়ে পরীক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষক সংকট, একাডেমিক দুর্বলতা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত প্রস্তুতির অভাবই এমন ফলাফলের জন্য দায়ী।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তারা জুলফিকার হোসেন বলেন, ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্বল প্রতিষ্ঠানগুলোর একাডেমিক তদারকি বাড়ানো হবে। তাছাড়া কেন এমন ফলাফল আসল এই বিষয়ে শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন