শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ট্রাক উল্টে নিহত একই পরিবারের ১৫ সদস্য, পাকিস্তানে দুঃসংবাদ

    ট্রাক উল্টে নিহত একই পরিবারের ১৫ সদস্য, পাকিস্তানে দুঃসংবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, যারা সবাই একই পরিবারের সদস্য।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলার সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩-এর কাছে একটি ট্রাক উল্টে এই প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির রেসকিউ সার্ভিস ১১২২ জানিয়েছে, দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

    রেসকিউ ১১২২-এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও রয়েছেন। নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা ছিল এবং তারা পাঞ্জাবের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

    দুর্ঘটনার পরপরই রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের বাটখেলা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। মুখপাত্র শাফিকা গুল নিশ্চিত করেন, 'দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের সোয়াতে স্থানান্তর করা হয়েছে।'

    উল্লেখ্য, বেপরোয়া গতি, ক্লান্ত চালক, গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব, দুর্বল সড়ক অবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের দুর্বলতার কারণে পাকিস্তানের মহাসড়কগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসেও খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানে ব্রেকফেল হয়ে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হলে অন্তত ১১ জন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।

    এর আগে গত ১১ সেপ্টেম্বর মানসেহরায় একটি জিপ খাদে পড়ে দুই নারী নিহত ও চারজন আহত হন এবং তার দুদিন আগে হারিপুরে একই পরিবারের পাঁচ সদস্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

    সূত্র: ডন


    দৈএনকে/রে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন