শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • মোদির প্রতিশ্রুতি নিয়ে ট্রাম্পের দাবি: রাশিয়ার তেল কিনবে না ভারত

    মোদির প্রতিশ্রুতি নিয়ে ট্রাম্পের দাবি: রাশিয়ার তেল কিনবে না ভারত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প মোদির এই প্রতিশ্রুতির বিষয়টি উল্লেখ করেন। খবর ডয়চে ভেলের।

    ট্রাম্প বুধবার (১৫ আগস্ট) জানান, মোদি তাকে বলেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে। এটা খুব বড় পদক্ষেপ। এর ফলে অর্থনৈতিকভাবে রাশিয়াকে কোণঠাসা করা সম্ভব হবে।

    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি অখুশি ছিলাম। এখন তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। এটা খুব বড় পদক্ষেপ। আমরা চাইব, চীনও একই পথে চলুক।'

    তবে প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন কিনা, তা নিয়ে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি।  

    ট্রাম্প বলেছেন, ভারত অবিলম্বে সব শিপমেন্ট বন্ধ করতে পারবে না। কারণ, এর মধ্যে একটা পদ্ধতিগত বিষয় আছে। তবে শিগগিরই এই পদ্ধতি বন্ধ হবে।


    দৈএনকে/রে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন