শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • থাইল্যান্ডে মাদক পার্টি থেকে ৪ ইসরায়েলি নাগরিক আটক

    থাইল্যান্ডে মাদক পার্টি থেকে ৪ ইসরায়েলি নাগরিক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ায় শান্তি উদযাপন করতে গিয়ে থাইল্যান্ডের কোহ ফা-নগান দ্বীপে মাদক পার্টি থেকে চারজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে দ্বীপটির একটি বিলাসবহুল ভিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ খবর জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

    প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ২টা ৪০ মিনিটে বান শ্রী থানু এলাকার একটি ভিলায় উচ্চস্বরের শব্দ নিয়ে অভিযোগ আসার পর পুলিশ সেখানে তল্লাশি চালায়।

    পর্যটন পুলিশ জানিয়েছে, ২৬ থেকে ২৭ বছর বয়সী এই চার ইসরায়েলি যুবককে ভিলার ভেতরে বসা অবস্থায় পাওয়া যায় এবং তাদের আচরণ দেখে কিছু লুকানোর চেষ্টা করছে বলে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ০.৫৯ গ্রাম কোকেন এবং ১.৩৭ গ্রাম গুঁড়ো এক্সট্যাসি পাওয়া যায়।

    গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা ছুটিতে আসা সৈনিক এবং ইসরায়েল হামাস যুদ্ধের সমাপ্তি উদযাপনের জন্য ১০ থেকে ১৫ জন সহকর্মীর সাথে পার্টি করছিল। শব্দের অভিযোগ আসার পর বাকিরা স্থান ত্যাগ করে।

    গ্রেপ্তারকৃত চার ইসরায়েলিকে কোহ ফা-নগান হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের শরীরে কোকেন এবং মেথামফেটামিন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

    পর্যটন পুলিশের পরিদর্শক পল লে. কর্নেল উইনিট বুনচিট জানান, সন্দেহভাজনরা পুলিশকে বলেছে যে তারা পার্টিতে থাকা অন্য ইসরায়েলিদের কাছ থেকে মাদক কিনেছিল, যদিও তারা তাদের নাম জানে না


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন