শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় কমছে কর্ম ভিসার সংখ্যা

    ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় কমছে কর্ম ভিসার সংখ্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউরোপের দেশ ক্রোয়েশিয়া বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের সংখ্যা কমাচ্ছে, ফলে ইউরোপে কর্মসংস্থানের আশায় থাকা অভিবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হওয়ায় ক্রোয়েশিয়াকে অনেকেই উন্নত দেশে স্থায়ীভাবে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করেন, বিশেষ করে এশিয়া ও ভারতীয় উপমহাদেশের নাগরিকরা।

    ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পর এবং ২০২৩ সালে ইউরো ও শেনজেন অঞ্চলে যুক্ত হওয়ার পর থেকে বিদেশি কর্মীদের মধ্যে ক্রোয়েশিয়ার জনপ্রিয়তা দ্রুত বেড়েছিল।

    তবে ২০২২ সালের পর প্রথমবার দেশটিতে বিদেশিদের জন্য জারি করা ওয়ার্ক পারমিটের সংখ্যা বড় ধরনের পতন ঘটেছে। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে মাত্র ১ লাখ ৩৬ হাজার ২০০ জনের কম কর্মী পারমিট পেয়েছেন, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম।

    বিশ্লেষকদের ধারণা, যদি এ প্রবণতা অব্যাহত থাকে, তাহলে বছরের শেষে পারমিট সংখ্যা ১ লাখ ৮০ হাজারের নিচে নেমে আসতে পারে। গত বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৬ হাজারের বেশি।

    তিন বছর ধরে ব্যাপক হারে বিদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়ার পর এই পতন এসেছে। ক্রোয়েশিয়া সরকার জানিয়েছে, দেশটির প্রধান শিল্পে চাহিদা কমে যাওয়া, স্থানীয় চাকরির বাজারে পরিবর্তন এবং নতুন শ্রম আইন কার্যকর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সংশ্লিষ্টরা বলছেন, সরকার এখন নিয়োগ সংস্থা ও পারমিট প্রদানের প্রক্রিয়ায় কঠোর নজরদারি চালাচ্ছে। দ্রুত সম্প্রসারিত শ্রম ব্যবস্থাকে স্থিতিশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    এ ছাড়া অবকাঠামো নির্মাণের হার কমে যাওয়া এবং দক্ষ শ্রমিকের প্রতি বেশি গুরুত্ব দেওয়াও এই পতনের কারণ বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে নেপাল, ভারত ও ফিলিপাইনসহ ইইউ-বহির্ভূত দেশগুলো থেকে আসা অদক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ক্রোয়েশিয়া পারমিট বাড়িয়েছিল। কিন্তু এখন নিয়োগদাতারা অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ জনবলকেই অগ্রাধিকার দিচ্ছেন।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন