শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • গাজায় আসার পর ফিলিস্তিনি জানলেন পরিবারের সব সদস্য নিহত

    গাজায় আসার পর ফিলিস্তিনি জানলেন পরিবারের সব সদস্য নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। তারা গত সোমবার (১৩ অক্টোবর) গাজায় পৌঁছান। এর মধ্যে এক ব্যক্তি গাজায় এসে জানতে পারেন, ইসরায়েলি সেনারা তার সব সন্তান, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যকে হত্যা করেছে।

    সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ওই ফিলিস্তিনি বাবা ইসরায়েলি কারাগার থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন। তিনি এতটাই অসুস্থ যে হুইলচেয়ারে করে আনা হয়েছে। গাজায় আসার কয়েক ঘণ্টা পরই তিনি জানতে পারেন, তার সন্তানরা আর জীবিত নেই।

    এ কথা শুনে তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। নিজের হাতে থাকা একটি ব্রেসলেট দেখিয়ে তিনি বলেন, নিজের দুই বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষ্যে একটি ব্রেসলেট তৈরি করেছেন তিনি।

    অপরদিকে আরেক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা বলেছিল, গাজায় তার পরিবারের সবাইকে তারা হত্যা করেছে। কিন্তু তিনি ফিরে এসে দেখতে পান তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। তাদের দেখে তিনি উন্মাদের মতো আচরণ করতে থাকেন। বিশেষ করে বাড়ির শিশুকে জড়িয়ে ধরে যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

    অপর এক ফিলিস্তিনি বলেছেন, ইসরায়েল তাদের যে কারাগারে রেখেছিল, সেটি ছিল ‘কসাইখানা’। তাদের সেখানে নিয়মিত নির্যাতন করা হতো।

    গাজায় এসব ফিলিস্তিনি ফিরে আসার পর হাসি ও কান্না দুই ধরনের চিত্র দেখা যায়। কেউ কেউ ফিরে পান পরিবারকে। আর কেউ এসে দেখেছেন তাদের জীবনের সবকিছু কেড়ে নেওয়া হয়েছে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন