শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • জাতিসংঘ মহাসচিব: দারিদ্র্য ব্যর্থতা নয়, এটি ব্যবস্থার সমস্যা

    জাতিসংঘ মহাসচিব: দারিদ্র্য ব্যর্থতা নয়, এটি ব্যবস্থার সমস্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, দারিদ্র্যের মধ্যে থাকা মানুষদের প্রায়ই সমাজ অবমূল্যায়ন করে এবং প্রান্তে ঠেলে দেয়। তবে দারিদ্র্য কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়; এটি একটি ব্যবস্থাগত ব্যর্থতা, যা মানুষের মর্যাদা ও মানবাধিকারের অবমাননার প্রকাশ।

    বুধবার (১৫ অক্টোবর) দারিদ্র্য বিমোচনের আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি। ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্র থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    মহাসচিব বলেন, এ বছরের দারিদ্র্য বিমোচনের আন্তর্জাতিক দিবস আমাদের আহ্বান জানাচ্ছে সামাজিক ও প্রাতিষ্ঠানিক অন্যায় ও অবহেলা বন্ধ করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হতে, যাতে দারিদ্র্য সর্বত্র নির্মূল করা যায়।

    তিনি আরও বলেন, এর জন্য প্রয়োজন এমন নীতিমালা, যা কাউকেই পেছনে ফেলে রাখবে না। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও আবাসন, মর্যাদাপূর্ণ কাজ ও ন্যায্য মজুরি, সর্বজনীন সামাজিক সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এমন অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা দেশ ও কমিউনিটির উপকারে আসে।

    গুতেরেস আহ্বান জানান, এই দারিদ্র্য বিমোচনের আন্তর্জাতিক দিবসে আসুন, অপমান ও বৈষম্যকে প্রত্যাখ্যান করি। দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের পাশে দাঁড়াই, সংহতি প্রকাশ করি এবং একসঙ্গে কাজ করে দারিদ্র্য চিরতরে দূর করি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন