শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • যুক্তরাষ্ট্র শীর্ষ ১০ পাসপোর্ট সূচক থেকে ছিটকে পড়ল

    যুক্তরাষ্ট্র শীর্ষ ১০ পাসপোর্ট সূচক থেকে ছিটকে পড়ল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার ২০ বছর পর এবারই প্রথম দেশটি শীর্ষ ১০-এর বাইরে চলে গেছে।

    ৭ অক্টোবরের হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দেশটির অবস্থান এখন ১২তম। ১৪ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে সূচকের এ তথ্য জানা গেছে। 

    অভিবাসন বিনিয়োগে পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম, পরের বছর দ্বিতীয়, গত বছর ছিল সপ্তম, সেখানে এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিনরা বিশ্বের ২২৭টি গন্তব্যের ১৮০টিতে ভিসা ছাড়াই যেতে পারেন।

    সূচক প্রস্তুত পদ্ধতি নিয়ে হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কয়টি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

    যুক্তরাষ্ট্রের পাসপোর্টের এই অবনমনের পেছনে আছে একাধিক দেশে প্রবেশাধিকারের পরিবর্তন। পারস্পরিক সুবিধা না থাকায় গত এপ্রিলে ব্রাজিলে ভিসামুক্ত প্রবেশাধিকার হারায় দেশটি, একইভাবে চীনের ভিসামুক্ত তালিকায় যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি, পাপুয়া নিউগিনি ও মিয়ানমারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্কোর কমিয়ে দেয়। সর্বশেষ সোমালিয়ার নতুন পদ্ধতির ই-ভিসা চালু এবং ভিয়েতনামের ভিসামুক্ত তালিকা থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার সিদ্ধান্তে শীর্ষ দশের অবস্থান হারাল দেশটি।

    শুধু যুক্তরাষ্ট্র নয়, একইভাবে সূচকে যুক্তরাজ্যের পাসপোর্টের অবনমন হয়েছে। ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টটি গত জুলাইয়ে নেমেছিল ষষ্ঠ স্থানে। আর এই হালনাগাদ সূচকে পিছিয়ে হয়েছে অষ্টম।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন